...|...|...

সারাদেশ

শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিষপানে গৃহবধূর মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, রাত ১২:৩৯
Shares
শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিষপানে গৃহবধূর মৃত্যু

অভিযুক্ত শ্বশুর আসলাম সিকদার।

নাটোরের সিংড়ায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করা খাদিজা আক্তার (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে সিংড়া পৌরসভার চকসিংড়া মহল্লায় বাড়িতে কেউ না থাকার সুযোগে খাদিজাকে ধর্ষণ করেন তার শ্বশুর আসলাম সিকদার। এমন অভিযোগ ওঠার পর অপমান ও মানসিক যন্ত্রণায় খাদিজা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার (৭ নভেম্বর) বিকেলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রবিবার বেলা ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অভিযুক্ত আসলাম সিকদার চকসিংড়া মহল্লার মৃত শুকুর আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দিতে আসেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।