...|...|...

বিশ্ব

শীতের আগেই গাজায় চরম মানবিক সংকট, গৃহহীন সাড়ে ৩ লাখ পরিবার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, রাত ৮:৩৮
Shares
শীতের আগেই গাজায় চরম মানবিক সংকট, গৃহহীন সাড়ে ৩ লাখ পরিবার

ছবি: সংগৃহীত

শীতের আগমনে নতুন করে মানবিক সংকটের মুখে ফিলিস্তিনের গাজা উপত্যকা। ইসরায়েলি হামলায় বাড়িঘর ধ্বংস হওয়ায় সেখানে বর্তমানে প্রায় ৩ লাখ ৫০ হাজার পরিবার গৃহহীন। গাজার গণপূর্ত ও আবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপত্যকাটির ৮০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়েছে।

অস্থায়ীভাবে আশ্রয় নেওয়ার জন্য তৈরি তাঁবুগুলোও সাম্প্রতিক সপ্তাহগুলোতে বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আশ্রয়হীন পরিবারগুলোর দুর্ভোগ আরও বেড়েছে।

শীতকালে গাজায় রাতের তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি ও ঝোড়ো বাতাস যুক্ত হলে শীতের তীব্রতা আরও বাড়ে। এতে শারীরিক অসুস্থতা ও স্বাস্থ্যঝুঁকিও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আশ্রয় সংকটের পাশাপাশি তীব্র শীত, বৃষ্টি ও বাতাস মোকাবিলা এখন গাজার লাখো মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।