...|...|...

বিশ্ব

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-১৬, পাইলটের জরুরি অবতরণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, রাত ৮:২৪
Shares
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-১৬, পাইলটের জরুরি অবতরণ

ছবি: এআই

উপসাগরীয় অঞ্চলে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটি ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরান। শুক্রবার সন্ধ্যায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি মার্কিন যুদ্ধবিমানে আঘাত হানে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, শনিবার (২১ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী দাবি করেছে, হামলার পর যুদ্ধবিমানটির পাইলট অভিযান বাতিল করতে বাধ্য হন। পরে কাছাকাছি একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করেন তিনি।

তবে ইরানের এ হামলার দাবি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। ফলে যুদ্ধবিমানটির ক্ষয়ক্ষতি ও জরুরি অবতরণের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।