...|...|...

সারাদেশ

শিবচরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৫১
Shares
শিবচরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে বালতির পানিতে ডুবে সাইমা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী করিম শিকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইমা কুতুবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী করিম শিকদারকান্দি গ্রামের সাইফুল শিকদারের মেয়ে।

নিহতের পরিবার জানায়, মঙ্গলবার বিকেলে বাড়িতে খেলাধুলা করছিল সাইমা। একপর্যায়ে সবার অজান্তে ঘরের ভেতর রাখা বালতির পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করেন। এরপর শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জমিল হোসেন খান বলেন, কিছুক্ষণ আগে দুই বছরের শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। টয়লেটের বালতিতে পানি ছিল। সেই বালতির পানিতেই ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনাটি হৃদয়বিদারক। প্রত্যেক অভিভাবককে সন্তানদের প্রতি আরও সজাগ দৃষ্টি রাখতে হবে।