...|...|...

চট্টগ্রাম

শিপইয়ার্ড দুর্ঘটনায় আহতের আটদিন পর শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, রাত ৮:২৫ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:২২
Shares
শিপইয়ার্ড দুর্ঘটনায় আহতের আটদিন পর শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ড। ছবি: টাইমস টুডে

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত মো. আলাউদ্দীন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

আটদিন চিকিৎসাধীন থাকার পর রবিবার (২৩ আগস্ট) ভোরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আলাউদ্দীন সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে সোনাইছড়ী ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটায় অবস্থিত বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করছিলেন আলাউদ্দীন। এ সময় জাহাজের ওপর কাজ করার সময় অসাবধানতাবশত তার হাত থেকে একটি ভারী লোহার বস্তু নিচে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার ভোরে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, বারাকা নামের একটি পুরোনো জাহাজে কাজ করার সময় প্রায় এক সপ্তাহ আগে আলাউদ্দীন নামে এক শ্রমিক আহত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়েছে।