...|...|...

জাতীয়

লং মার্চে সমাধান হলে সবার আগে প্রধানমন্ত্রীই করতেন: চিফ হুইপ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, সকাল ৬:৩৭
Shares
লং মার্চে সমাধান হলে সবার আগে প্রধানমন্ত্রীই করতেন: চিফ হুইপ

চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বিরোধী দলকে রাজপথে লং মার্চ ও মিছিল না করে সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, লং মার্চ করে সব সমস্যার সমাধান করা গেলে সবার আগে প্রধানমন্ত্রীই তা করতেন।

রবিবার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের এলডি হলে আসন্ন কপ সম্মেলন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলকে সরকারের সমালোচনা না করে বৈশ্বিক সমস্যা সমাধানে সরকারের পাশে থাকার আহ্বান জানান চিফ হুইপ। একই সাথে পাঁচ মাসের মধ্যেই দেশকে অস্থিতিশীল করতে কারা রাজপথে নামছে, সে বিষয়ে তরুণদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সংকটের কথা তুলে ধরে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ন্যায্য দাবির বিষয়টি আবারও সামনে আনেন নুরুল ইসলাম মনি।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট সমস্যায় আমরা ন্যায়বিচার চাই। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের জমি নষ্ট হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গে জমি মরুভূমির মতো হয়ে যাচ্ছে। আমাদের মানুষ মরে যাচ্ছে, অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন নিঃসরণ ঘটাচ্ছে ১ শতাংশেরও কম। কিন্তু বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের জিডিপি ক্ষতিগ্রস্ত হচ্ছে ২ থেকে ৩ শতাংশ।