উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দীর্ঘ সাত বছর ধরে বিচারকাজ পরিচালনার পর এ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন আদালতের বিচারকেরা।
সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেওয়া এই রায়ে নয়জন বিচারক মিয়ানমারে গণহত্যা সংঘটিত হয়েছে বলে একমত হন। তবে আদালতের ছয়জন বিচারক এ রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টের শেষ দিকে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর ব্যাপক সামরিক অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করেন।
প্রথম কয়েক দিন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অনুপ্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করলেও মানবিক বিবেচনায় পরে তাদের প্রবেশের সুযোগ দেওয়া হয়। কয়েক দিনের মধ্যেই নাফ নদী পাড়ি দিয়ে ছোট ছোট নৌকায় করে স্রোতের মতো লাখ লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে প্রবেশ করেন।
ওই নৃশংসতার ঘটনায় ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা (জেনোসাইড) সনদ লঙ্ঘনের অভিযোগ এনে ২০১৯ সালে আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। দীর্ঘ আইনি লড়াই শেষে আজ সেই মামলার রায় হলো।

