মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। বিপক্ষে ছিল ৬টি দেশ এবং ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ।
বুধবার (১৮ নভেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। প্রস্তাবটি পাসের আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। এ সময় তিনি দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেন।
বক্তব্যে সঞ্চিতা হক বলেন, রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর পেরিয়ে গেলেও তাদের নিরাপদ প্রত্যাবাসনে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। বরং দীর্ঘদিন ধরে এই সংকট চলতে থাকায় বাংলাদেশ এবং আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাসংক্রান্ত নানা সমস্যার মোকাবিলা করতে হচ্ছে।
এ সময় গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের বিষয়টিও তুলে ধরেন বাংলাদেশের এই কূটনীতিক। তার প্রত্যাশা, রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগ তুলে ধরা হয়েছে। একই সাথে অবিলম্বে সহিংসতা বন্ধ, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানো এবং ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার বিষয়টিও প্রস্তাবে গুরুত্ব


