...|...|...

বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, রাত ১১:১৫
Shares
রিয়াদ বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

বুধবার (৪ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, ক্ষেপণাস্ত্রটি সরাসরি বিমানবন্দরে আঘাত হেনেছে এবং এতে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে।

সৌদি আরবের আকাশসীমা এড়িয়ে চলতে বিমান সংস্থা, কর্মী ও যাত্রীদের প্রতি আগের সতর্কবার্তাও পুনর্ব্যক্ত করেছেন তিনি। তবে মক্কা ও মদিনার আকাশসীমা এর আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন।

ইরান-সমর্থিত গোষ্ঠীটির এই দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ।