...|...|...

রাজধানী

রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেফতার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪২
Shares
রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ইফতেখার চৌধুরী সজীবকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাত প্রায় ১টার দিকে ঢাকার লালবাগ থানাধীন নিউ পল্টন লাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিএমপির লালবাগ থানা পুলিশ।

লালবাগ থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার সজীব নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি, সাবেক পরিবেশ বিষয়ক উপসম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির সাবেক সমন্বয়ক ছিলে। এছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।

পুলিশ জানায়, লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।