রাজধানীতে কেনাকাটা করতে বের হওয়ার আগে মার্কেটের সাপ্তাহিক বন্ধের দিন জেনে নেওয়া জরুরি। সপ্তাহের নির্দিষ্ট দিনে ঢাকার বিভিন্ন এলাকার দোকানপাট ও বিপণিবিতান বন্ধ থাকে। সেই ধারাবাহিকতায় রবিবারও রাজধানীর বেশ কয়েকটি এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।
রবিবার (২২ নভেম্বর) কেনাকাটার পরিকল্পনা থাকলে কোন কোন এলাকায় দোকানপাট বন্ধ থাকবে এবং কোন মার্কেটগুলোতে যাওয়া যাবে না, তা আগে থেকেই জেনে নেওয়া ভালো।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
রবিবার আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত ও কাফরুল এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
এ ছাড়া মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট অঞ্চল, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী বাণিজ্যিক অঞ্চল, নাখালপাড়া এবং মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এলাকার দোকানপাটও বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব মার্কেট
বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।


