স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে ভবিষ্যৎ সন্তানের কোনো ক্ষতি হয় কি না, এ নিয়ে অনেক দম্পতির মধ্যে নানা ধরনের প্রশ্ন ও উদ্বেগ রয়েছে। বিশেষ করে বিয়ের পর সন্তান নেওয়ার পরিকল্পনা করার সময় বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। তবে চিকিৎসাবিজ্ঞানের তথ্য বলছে, স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হওয়া সাধারণত সন্তানের জন্য ক্ষতিকর নয়। বরং গর্ভাবস্থায় রক্তের গ্রুপের পাশাপাশি Rh ফ্যাক্টর সম্পর্কে সচেতন থাকা বেশি গুরুত্বপূর্ণ।
মানুষের রক্তের গ্রুপ সাধারণত চার ধরনের—A, B, AB ও O। প্রতিটি গ্রুপ আবার পজিটিভ (+) ও নেগেটিভ (−) হতে পারে। স্বামী-স্ত্রী দুজনের রক্তের গ্রুপ একই হলেও সাধারণত সন্তানের জন্মগত কোনো সমস্যা হওয়ার আশঙ্কা থাকে না। এমনকি বাবা-মায়ের রক্তের গ্রুপ একই হলেও সন্তানের রক্তের গ্রুপ ভিন্ন হতে পারে।
কখন সন্তানের জন্য ঝুঁকি তৈরি হতে পারে?
চিকিৎসাবিজ্ঞানে Rh incompatibility বা Rh অসামঞ্জস্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত মায়ের রক্ত Rh নেগেটিভ এবং বাবার রক্ত Rh পজিটিভ হলে গর্ভাবস্থায় বিশেষ সতর্কতার প্রয়োজন হতে পারে।
উভয়ের রক্তের গ্রুপ পজিটিভ হলে
সন্তানের রক্তের গ্রুপও সাধারণত পজিটিভ হয়। এতে কোনো সমস্যা হয় না।
উভয়ের রক্তের গ্রুপ নেগেটিভ হলে
সন্তান নেগেটিভ রক্ত নিয়ে জন্মায়। এখানেও কোনো সমস্যা নেই।
স্বামী নেগেটিভ, স্ত্রী পজিটিভ
কোনো ঝুঁকি নেই। সন্তান পজিটিভ বা নেগেটিভ—দুটোই হতে পারে, কিন্তু এতে মা বা শিশুর কোনো ক্ষতি হয় না।
স্বামী পজিটিভ, স্ত্রী নেগেটিভ
এই অবস্থায় কিছুটা সতর্কতা দরকার। যদি সন্তানের রক্তের গ্রুপ পজিটিভ হয়, তাহলে মায়ের শরীরে Rh অ্যান্টিবডি তৈরি হতে পারে, যা ভবিষ্যতের গর্ভাবস্থায় সমস্যার কারণ হতেরক্ত Rh পজিটিভ হলে মায়ের শরীর শিশুর লোহিত রক্তকণিকার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে পারে। এই অ্যান্টিবডি শিশুর লোহিত রক্তকণিকা ক্ষতিগ্রস্ত করতে পারে। ফলে শিশুর রক্তস্বল্পতা বা জন্ডিসের মতো জটিলতা দেখা দিতে পারে। তবে প্রত্যেক Rh নেগেটিভ মায়ের ক্ষেত্রেই এমন সমস্যা হবে, বিষয়টি তেমন নয়।
কীভাবে এই ঝুঁকি প্রতিরোধ করা সম্ভব?
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে Anti-D ইমিউনোগ্লোবুলিন ইনজেকশন দেওয়া হয়। এটি মায়ের শরীরে Rh-সংক্রান্ত অ্যান্টিবডি তৈরি হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। গর্ভাবস্থার নির্দিষ্ট সময়ে এবং সন্তান জন্মের পর শিশুর রক্তের গ্রুপ ও পরিস্থিতি বিবেচনায় চিকিৎসক এই ইনজেকশনের প্রয়োজনীয়তা নির্ধারণ করেন।
সন্তান নেওয়ার আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন
১. স্বামী ও স্ত্রী উভয়ের রক্তের গ্রুপ জেনে রাখা।
২. স্ত্রীর Rh ফ্যাক্টর নেগেটিভ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া।
৩. যদি অ্যান্টিবডি না থাকে, তাহলে:
– গর্ভাবস্থার ২৮ সপ্তাহে একটি টিকা নিতে হয়
– সন্তান জন্মের পর ৭২ ঘণ্টার মধ্যে আরেকটি টিকা
যদি অ্যান্টিবডি এরই মধ্যে থেকে থাকে, তবে চিকিৎসকের ঘন নজরদারিতে থাকতে হবে।
স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হওয়া নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। রক্তের গ্রুপ এক হওয়া নিজে কোনো রোগ বা সন্তানের জন্মগত সমস্যার কারণ নয়। তবে Rh ফ্যাক্টরের অসামঞ্জস্য থাকলে তা আগে থেকে শনাক্ত করা জরুরি। সঠিক সময়ে পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই ঝুঁকি প্রতিরোধ করা সম্ভব।

