...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ৬২৩ শিশু নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৩১
Shares
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ৬২৩ শিশু নিহত

ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় অন্তত ৬২৩ শিশু নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া হামলায় আহত হয়েছে আরও বহু শিশু। তাদের অনেকেই গুরুতর শারীরিক আঘাত নিয়ে বেঁচে আছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরুজ-আজার এ তথ্য জানিয়েছেন। যুদ্ধের হতাহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে জানা গেছে, নিহত শিশুদের মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছে।

অনুষ্ঠানে বেহরুজ-আজার বলেন, ‘আমাদের শিশুদের সঙ্গে যা ঘটেছে, তা অত্যন্ত বেদনাদায়ক।’

তিনি জানান, হামলা থেকে বেঁচে যাওয়া অনেক শিশু এমন গুরুতর আঘাত পেয়েছে, যার প্রভাব তাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে। কারও হাত-পা কেটে ফেলতে হয়েছে, কেউ হাড় ভাঙার মতো গুরুতর আঘাত পেয়েছে, আবার অনেকের শরীরের বড় অংশ পুড়ে গেছে।

আহত শিশুদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে ইরানের এই ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘এসব আঘাত ও মানসিক যন্ত্রণার কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব।’

তিনি আরও বলেন, যুদ্ধে আহত শিশুদের শারীরিক ও মানসিক যন্ত্রণার বড় একটি অংশ এখনো মানুষের নজরের বাইরে রয়ে গেছে।