...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, রাত ১১:৩৪
Shares
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ৩ লাখের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশটির পররাষ্ট্র দftরের দাবি, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে কোনো প্রশাসনের আমলে এত দ্রুতগতিতে ভিসা বাতিলের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এ তথ্য জানান। খবর আল জাজিরার।

পিগট জানান, যেসব বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে অবস্থানকালে আইন লঙ্ঘন করেছেন, প্রতারণায় জড়িয়েছেন কিংবা দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছেন, তাদের ভিসাই মূলত বাতিল করা হয়েছে।

এক্স পোস্টে মার্কিন মুখপাত্র বলেন, 'যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে অবস্থান করে আইন ভঙ্গ করা, জালিয়াতি করা কিংবা আমাদের জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।' যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত রাখতে ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্র দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এর আগে গত আগস্টেই বাতিল হওয়া ভিসার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছিল। এ ছাড়া চলতি বছরের জানুয়ারি মাসে ১ লাখের বেশি ভিসা বাতিলের ঘটনাকে রেকর্ড হিসেবে অভিহিত করেছিল মার্কিন প্রশাসন।

পাশাপাশি নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও নজিরবিহীন কঠোর নীতি গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম নিবিড়ভাবে পরীক্ষা করা এবং উচ্চপর্যায়ের নিরাপত্তা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।