...|...|...

রাজধানী

মিরপুরে চলন্ত বাসে আগুন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:২২ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৩০
Shares
মিরপুরে চলন্ত বাসে আগুন

শিকড় পরিবহনের একটি বাসে আগুন। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীতে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লেগেছে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেনি তিনি।