...|...|...

বিশ্ব

থাইল্যান্ডে বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১১

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৮
Shares
থাইল্যান্ডে বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১১

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেতে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, আগুনের সূত্রপাত হয় যানবাহন ভাড়ার ব্যবসা পরিচালিত একটি ভবনে। পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি ভবনে।

থাই কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের মধ্যে কোনো পর্যটক নেই।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

ভবনটি ফুকেতের পশ্চিম উপকূলে অবস্থিত জনপ্রিয় পাতং সমুদ্রসৈকতের কাছাকাছি একটি শহরে অবস্থিত।

এর আগে, চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছিলেন।