...|...|...

রাজধানী

সোমবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৭:৩৬ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৮:২৩
Shares
সোমবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

গ্রাফিক্স: টাইমস টুডে

সোমবার রাজধানীতে কেনাকাটার পরিকল্পনা থাকলে বের হওয়ার আগে জেনে নিন কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটির কারণে ঢাকার বেশ কয়েকটি এলাকার বিপণিবিতান ও দোকানপাট বন্ধ থাকবে। তাই আগেভাগে বন্ধের তালিকা জেনে রাখলে অপ্রয়োজনীয় যাতায়াত ও সময়ের অপচয় এড়ানো যাবে।

যেসব এলাকার মার্কেট বন্ধ

সোমবার আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত ও কাফরুল এলাকার মার্কেট বন্ধ থাকবে।

এছাড়া মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া এবং মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এলাকাতেও মার্কেট বন্ধ থাকবে।

অন্যদিকে রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার মার্কেটও বন্ধ থাকবে।