...|...|...

বিশ্ব

মাসে ৫০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, রাত ৮:৫১
Shares
মাসে ৫০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারাবাহিক হামলায় সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইরান প্রতি মাসে প্রায় ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে পশ্চিমা গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। তবে যুদ্ধের আগে দেশটির যে উৎপাদন সক্ষমতা ছিল, বর্তমান উৎপাদন তার প্রায় অর্ধেক।

মঙ্গলবার (১০ নভেম্বর) পশ্চিমা গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামরিক গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে অবগত এক পশ্চিমা কর্মকর্তার তথ্য অনুযায়ী, ইরানের অস্ত্রভান্ডারে এখনো অন্তত ১ হাজার ৭০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এই গোয়েন্দা মূল্যায়নের সাথে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য দাবির কিছু পার্থক্য রয়েছে। ওয়াশিংটন বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, ইরানের পারমাণবিক শিল্পভিত্তির ৮০ শতাংশের বেশি ধ্বংস করে দেওয়া হয়েছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের হাতে হাজার হাজার আক্রমণাত্মক ড্রোনও থাকতে পারে। তবে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মোট মজুত কত, সে বিষয়ে এখনও নির্ভুল কোনো সংখ্যা নিশ্চিত করা যায়নি।

সব মিলিয়ে, সাম্প্রতিক হামলায় ইরানের সামরিক সক্ষমতা আংশিক ক্ষতিগ্রস্ত হলেও দেশটি এখনও উল্লেখযোগ্য হারে ক্ষেপণাস্ত্র উৎপাদন চালিয়ে যাচ্ছে বলে পশ্চিমা গোয়েন্দা মূল্যায়নে ইঙ্গিত পাওয়া গেছে।