...|...|...

জাতীয়

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫৪
Shares
মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

মার্কিন ভিজিটর ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। ভিসা আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্য নিয়ে কনস্যুলার কর্মকর্তার সন্দেহ থাকলে আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

সোমবার (৯ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম ও শর্ত মেনে চলবেন কি না, সে বিষয়ে কনস্যুলার কর্মকর্তা নিশ্চিত হতে না পারলে তাঁর ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।

দূতাবাস আরও জানিয়েছে, ভিসা যথাযথভাবে ব্যবহার করার সম্পূর্ণ দায়িত্ব আবেদনকারীর নিজের। তাই ভিসার শর্ত ও নিয়ম মেনে চলার বিষয়টি আবেদনকারীদের নিশ্চিত করতে হবে।