...|...|...

ঢাকা

মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, রাত ৯:০৩
Shares
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কয়েকটি এলাকায় আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির নড়িয়া জোনাল অফিস।

সোমবার (৯ নভেম্বর) নড়িয়া জোনাল অফিসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের আওতাধীন নয়াকান্দি, বান্ধেরপাড় ও চানভবানী এলাকায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কাটার কাজ (রাইট অব ওয়ে বা ROW Clearance) করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নড়িয়া জোনাল অফিস। পাশাপাশি উন্নত সেবা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।