...|...|...

বিশ্ব

মক্কা প্রতিরক্ষা জোটের শীর্ষ বৈঠক আজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১৯
Shares
মক্কা প্রতিরক্ষা জোটের শীর্ষ বৈঠক আজ

ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে অংশ নিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, আজ সোমবার (৫ অক্টোবর) অনুষ্ঠিতব্য বৈঠকে সৌদি আরব ও তুরস্কের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন দার। তাঁর সঙ্গে রয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির।

বৈঠকে তিন দেশের মধ্যে যৌথ প্রতিরোধ সক্ষমতা জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই চুক্তিতে স্বাক্ষর করে।

এমন সময়ে রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যখন ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। ফলে বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সমন্বয়ের বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে।