...|...|...

বিশ্ব

ভূমিকম্পে কাঁপল ইসরায়েল, বন্ধ বিমানবন্দর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩১
Shares
ভূমিকম্পে কাঁপল ইসরায়েল, বন্ধ বিমানবন্দর

ছবি: সংগৃহীত

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইলাত এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনের পর সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং নিরাপত্তাজনিত কারণে কাছের রামোন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বুধবার (১১ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সকালে ভূমিকম্পটি অনুভূত হয়। ইসরায়েলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিশরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়, যা ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার বা ১৮ দশমিক ৫ মাইল দক্ষিণে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় আট কিলোমিটার নিচে।

ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রামোন বিমানবন্দরে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। কম্পনের কারণে বিমানবন্দরের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।

এদিকে ইলাত ও আরাভা অঞ্চলের আশপাশের শহরগুলোর বাসিন্দাদের ভবন ও অন্যান্য স্থাপনা থেকে দূরে থাকার নির্দেশ দেয় হোম ফ্রন্ট কমান্ড।

ভূমিকম্পের পর নিরাপত্তা নিশ্চিত করতে রামোন বিমানবন্দরে ‘পরিদর্শন ও অবকাঠামো পরীক্ষা’ শুরু করে ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ। এ সময় সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরটি আবার পূর্ণাঙ্গভাবে চালু করা হয়েছে।