...|...|...

বিশ্ব

ভারতে গভীর রাতে ভূমিকম্প, উত্তরাখণ্ডের পর কাঁপল দিল্লিও

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সকাল ৮:৩২ | আপডেট: ৭ অক্টোবর ২০২৬, সকাল ১০:২৭
Shares
ভারতে গভীর রাতে ভূমিকম্প, উত্তরাখণ্ডের পর কাঁপল দিল্লিও

ছবি: সংগৃহীত

ভারতে গভীর রাতে ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। উত্তরাখণ্ডের চামোলি জেলায় উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের কম্পন দিল্লি ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ২৩ মিনিটে উত্তরাখণ্ডের চামোলি জেলায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

এর আগে একই দিনে ভারতের আসামের নগাঁও জেলায় ৪.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এনসিএসের তথ্য অনুযায়ী, ভোর ৪টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ডে (আইএসটি) ভূমিকম্পটি অনুভূত হয়। এর গভীরতা ছিল ৩৩ কিলোমিটার।

এনসিএস সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ জানায়, নগাঁওয়ের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৬.৪২৮° উত্তর অক্ষাংশ এবং ৯৩.০৬০° পূর্ব দ্রাঘিমাংশে।

এদিকে, ৪ অক্টোবর রাতে হিমাচল প্রদেশের উনা এলাকাতেও ২.৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। এনসিএসের তথ্য অনুযায়ী, রাত ১১টা ৪৮ মিনিট ৩৫ সেকেন্ডে (আইএসটি) ওই কম্পন রেকর্ড হয়। এর গভীরতা ছিল ৯ কিলোমিটার।

ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৩১.৬১৮° উত্তর অক্ষাংশ এবং ৭৬.৩০১° পূর্ব দ্রাঘিমাংশে।