...|...|...

রাজনীতি

বেঁচে থাকতে চাইলে রাস্তায় বের হবেন না: আ.লীগকে নয়নের হুঁশিয়ারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, রাত ৮:৩৯
Shares
বেঁচে থাকতে চাইলে রাস্তায় বের হবেন না: আ.লীগকে নয়নের হুঁশিয়ারি

বক্তব্য দিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের রাস্তায় না নামার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, খুনি হাসিনার দলের নেতাকর্মীদের জন্য যুবদলের নেতাকর্মীদের মানবতার দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। কেউ যদি বেঁচে থাকতে চান, তবে আর কখনো রাস্তায় বের হবেন না।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে রবিউল ইসলাম নয়ন আরও বলেন, ‘আর রাস্তায় বের হয়ো না। অন্তত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এলাকার ভেতরে কেউ নামলে খোদার কসম কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি জানান, আজও কয়েকজন ব্যক্তিকে আটকের পর তিনি নিজে তাদের রক্ষা করেছেন। তবে রাতের অন্ধকারে যারা আগুন বা নৈরাজ্য সৃষ্টি করতে আসবে, তারা কোনোভাবেই পার পাবে না এবং হাতেনাতে ধরা খাবে।

এ সময় সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধির প্রতিও সতর্কবার্তা দেন যুবদলের এই নেতা। তিনি বলেন, যারা অতীতে আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ করেছেন এবং বর্তমানে নিজেদের নিরাপদ রাখতে বিএনপির লেবাস ধারণ করার চেষ্টা করছেন, তারা কোনোভাবেই পার পাবেন না।

স্বৈরাচার হাসিনার দল ও তাদের দোসরদের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়েও মানবতার সব দরজা বন্ধ হয়ে গেছে বলে কঠোর সতর্কবার্তা দেন রবিউল ইসলাম নয়ন।