...|...|...

রাজধানী

আ. লীগ নেতা মির্জা আজমের ভাইকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সকাল ৭:৫৪
Shares
আ. লীগ নেতা মির্জা আজমের ভাইকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান এলাকা থেকে আওয়ামী লীগ নেতা মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার দাবি করেছেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন। নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে আটক ব্যক্তির নাম-পরিচয় এবং আওয়ামী লীগের কোন পদে মির্জা আজম রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি নয়ন। এদিকে আটকের সময় পুলিশের একজন ডিআইজি ওই ব্যক্তিকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৩টা ১৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব দাবি করেন যুবদল নেতা নয়ন। পোস্টের শিরোনামে তিনি লেখেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা মির্জা আজমের ভাইকে নাশকতার পরিকল্পনাকালে কলাবাগান থেকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ।’

ফেসবুকে প্রকাশিত ভিডিওতে নয়নকে বলতে শোনা যায়, ‘উনি মির্জা আজমের ভাই। তাকে যখন পুলিশ ধরতে আসছে, একজন ডিআইজি ফোন করে বলছেন যে-মির্জা আজমের ভাইকে ধরা যাবে না। সেই ডিআইজিকে সামনে চাই।’

এ সময় উপস্থিত নেতাকর্মীদের আটক ব্যক্তির ওপর হাত না তোলার নির্দেশ দেন তিনি। নয়ন বলেন, ‘আমাদের কাজ পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করা।’

অন্যদিকে, ভিডিওতে আটক ব্যক্তিকে নিজেকে ‘কোনোদিন রাজনীতি করেননি’ বলে দাবি করতে শোনা যায়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।