...|...|...

জাতীয়

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, রাত ৮:১৭ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, দুপুর ১২:১৭
Shares
বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন করা হচ্ছে।

বিএনপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, ক্যাম্পে শুধু অস্ত্রোপচার নয়, রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমাও বিনামূল্যে দেওয়া হচ্ছে।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের চোখের চিকিৎসাসেবা সহজলভ্য করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পে আগত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।