...|...|...

জাতীয়

কপ-৩১ সম্মেলন

ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১৯
Shares
ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যাত্রাপথে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন তিনি। এ সময় তার সাথে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। এর আগে একই দিন সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী। এরপর টার্কিশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইটে আন্তালিয়ার উদ্দেশে রওনা হবেন তিনি ও তার সফরসঙ্গীরা।

আগামীকাল বুধবার (১১ নভেম্বর) কপ-৩১ জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি অবসরে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সাথে তার দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।