...|...|...

জাতীয়

আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৭ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০৫
Shares
আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাশাপাশি দলটির যেকোনো প্রচার-প্রচারণাও নিষিদ্ধ, এ বিষয়টি গণমাধ্যমকে মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো প্রকাশনা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল ও সমাবেশসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তাই দলটির কার্যক্রমের পাশাপাশি তার প্রচার-প্রচারণা চালানোও সম্পূর্ণ নিষিদ্ধ।

আওয়ামী লীগের সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিই যাদের ধ্বংসাত্মক, তাদের পক্ষে এমন কাজ করা অস্বাভাবিক নয়। তাদের ইতিহাস শুরু থেকেই অগ্নিসংযোগ, গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সে কারণেই দলটির সব রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।