...|...|...

জাতীয়

বিজয় দিবস নিয়ে মোদির পোস্টে নেই বাংলাদেশের নাম

বিজয় দিবস নিয়ে মোদির পোস্টে নেই বাংলাদেশের নাম

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ৩:৫৪ | আপডেট: ৫ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:০৪
Shares
বিজয় দিবস নিয়ে মোদির পোস্টে নেই বাংলাদেশের নাম


পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ।  যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় সেনাবাহিনী এতে যোগ দেয়।  এ কারণে ভারতও ১৬ ডিসেম্বরকে নিজেদের ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে।  তবে এই দিনটির মূল বিজয় বাংলাদেশের কারণ এদিনই বাংলাদেশ পেয়েছিল তার বহুল আকাঙ্ক্ষিত স্বাধীনতা।

বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।  সেখানে তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয়ের দিন হিসেবে উল্লেখ করেন।  তবে পোস্টে একবারও বাংলাদেশের নাম উল্লেখ করেননি যা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

মোদির পোস্টে তিনি লিখেছেন, ‘বিজয় দিবসে, আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সাহসিকতা এবং আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল… সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।’

এর আগে ভারতের সেনাবাহিনীও বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট দেয়।  সেখানে মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে তারা জানায়, ‘বিজয় দিবস শুধুমাত্র কোনো একটি তারিখ নয় এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়ের একটি প্রতীক।’

পোস্টে আরও বলা হয়, মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যায়।  একইসঙ্গে দেশটির সেনাবাহিনী দাবি করে, এই যুদ্ধ দক্ষিণ এশিয়ার মানচিত্রকে নতুনভাবে রূপ দেয় এবং নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্মের পথ তৈরি করে।