...|...|...

বিশ্ব

বাণিজ্য চুক্তি নিয়ে ভারতকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, রাত ৮:০২
Shares
বাণিজ্য চুক্তি নিয়ে ভারতকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

প্রস্তাবিত দ্বিপাক্ষীয় বাণিজ্য চুক্তির আওতায় প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় ভারতকে সুবিধাজনক অবস্থানে রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সাথে চুক্তি সই হওয়ার পর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপ করা হলে ভারতও পাল্টা নিজের দেওয়া বাণিজ্যিক সুবিধা পুনর্বিবেচনার অধিকার রাখবে—এমন ব্যবস্থাও চুক্তির কাঠামোয় রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

ওই কর্মকর্তা জানান, দুই দেশের আলোচকেরা বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে মার্কিন প্রতিনিধিদল দুই দিনের জন্য ভারত সফর করে। ওই দফার আলোচনায় শুল্ক ও বাণিজ্য সহজীকরণ-সংক্রান্ত অধ্যায়ের বেশ কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভারতকে তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুবিধাজনক অবস্থানে রাখার আশ্বাস দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত শুল্ক কাঠামো কী হয়, সেটিও ভারতের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভবিষ্যতে ভারতের ওপর নতুন কোনো শুল্ক আরোপ হতে পারে কি না—এমন প্রশ্নে ওই কর্মকর্তা বলেন, চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতির বাইরে গিয়ে যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ করলে ভারতও তার দেওয়া বাণিজ্যিক সুবিধা পরিবর্তন বা প্রত্যাহারের অধিকার রাখবে।

ভারত ও যুক্তরাষ্ট্র এখন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রথম ধাপের আলোচনা শেষ করার পথে রয়েছে। তবে এই ধাপে সেবা খাত অন্তর্ভুক্ত থাকছে না।