...|...|...

বিশ্ব

বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:১৫
Shares
বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ

যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ। ছবি: সংগৃহীত

তিন দিনের সরকারি সফরে সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ। সফরকালে তিনি ঢাকা ও কক্সবাজারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় পরিচালিত কার্যক্রম পরিদর্শন করবেন।

শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে তার বাংলাদেশ সফরের বিষয়টি জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সোমবার ঢাকায় পৌঁছানোর পর আগামী বুধবার পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ডাচেস অব এডিনবার্গ। এ সময় রাজধানী ঢাকা ও কক্সবাজারে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

বিশেষ করে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন তিনি। সেখানে শরণার্থীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখার কথা রয়েছে।

তার এই সফরে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তা, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীর ক্ষমতায়নের মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

জানা গেছে, কমনওয়েলথভুক্ত দেশগুলোর সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা, মানবিক সংকট মোকাবিলা এবং বিভিন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আন্তর্জাতিক সফর করছেন ডাচেস অব এডিনবার্গ। বাংলাদেশ সফরও তার সেই উদ্যোগের অংশ।