...|...|...

খেলা

ত্রিদেশীয় সিরিজ

বাংলাদেশের বিদায়, ফাইনালে আফগানিস্তান-জিম্বাবুয়ে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, রাত ১২:২২ | আপডেট: ২২ অক্টোবর ২০২৬, রাত ১:২৬
Shares
বাংলাদেশের বিদায়, ফাইনালে আফগানিস্তান-জিম্বাবুয়ে

ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখতে পারলেই ফাইনালে যাওয়ার সুযোগ ছিল তাওহীদ হৃদয়ের দলের। কিন্তু লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।

শারজায় বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৭.১ ওভারে ১২১ রান সংগ্রহ করে আফগানিস্তান। এর মধ্য দিয়েই ফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে যায় বাংলাদেশ।

আগামী ২৩ অক্টোবর ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

এর আগে টসের পর ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নির্ধারিত ইনিংস শেষ হওয়ার আগেই সব উইকেট হারিয়ে মাত্র ১৬০ রান সংগ্রহ করে দলটি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন পারভেজ হোসেন ইমন। আফগানিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রশিদ খান। তিনি চারটি উইকেট শিকার করেন।

ফাইনালে ওঠার সমীকরণ মেলাতে বাংলাদেশের লক্ষ্য ছিল, আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখা। সেই লক্ষ্য সামনে রেখে বোলিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই রহমানউল্লাহ গুরবাজকে বোল্ড করে বাংলাদেশকে আশার আলো দেখান তাসকিন আহমেদ।

তবে শুরুতে উইকেট হারালেও পরে দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। বাংলাদেশের বোলাররা প্রতিপক্ষকে নির্ধারিত সীমার মধ্যে আটকে রাখতে পারেননি। শেষ পর্যন্ত ১২১ রান পূর্ণ করতেই বাংলাদেশের ফাইনালে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়।

এদিকে আফগানিস্তানের জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত হয়েছে তাদের। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।