...|...|...

রাজধানী

বনানীতে বহুতল ভবনে আগুন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৬ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩৩
Shares
বনানীতে বহুতল ভবনে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে একটি ২৬ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ওই ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সক্ষম হয়।