...|...|...

রাজধানী

জাসদ কার্যালয় থেকে বিপুল সংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৩৭ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৩৮
Shares
জাসদ কার্যালয় থেকে বিপুল সংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট (জিপিও) মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে। সেখান থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীকে আটক করেছে।

শনিবার দুপুরে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা জাসদ কার্যালয়ে গোপন বৈঠক করছিল বলে দাবি পুলিশের।

ডিএমপির একটি সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ সন্দেহে গুলিস্তান থেকে অর্ধশতাধিক ব্যক্তি আটক করা হয়েছে, তাদের যাচাই বাছাই চলছে।

বিকাল পৌনে ৪টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত জাসদের প্রধান কার্যালয় ঘেরাও করে অভিযান চালাচ্ছে পুলিশ।