...|...|...

আইন ও আদালত

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ৯:১৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ১১:০৫
Shares
১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু

ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী সিফাত মাহমুদ।

এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের প্রতিটিতে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে তিনটি সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে মোট ১০ বছর কারাগারে থাকতে হবে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপনসিবিলিটি বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায় এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরার একটি এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে, শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলাতেও হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।