...|...|...

বিশ্ব

ফ্রান্সে চীনা নাগরিকদের জন্য সতর্কতা জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, রাত ৮:৩১
Shares
ফ্রান্সে চীনা নাগরিকদের জন্য সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

ফ্রান্সে ভ্রমণরত ও বসবাসকারী চীনা নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জোরদার করার আহ্বান জানিয়েছে চীন সরকার। 

সোমবার (১৯ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ফ্রান্সে অবস্থিত চীনা দূতাবাস যৌথভাবে চীনা নাগরিকদের ঝুঁকি সচেতনতা বৃদ্ধি করতে, স্থানীয় পরিস্থিতির ওপর গভীর নজর রাখতে, নিরাপত্তা সতর্কতা জোরদার করতে এবং বিক্ষোভের এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

ফ্রান্সে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে বেইজিংয়ের পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হলো।