...|...|...

চাকরি

প্রাণ গ্রুপে জনবল নিয়োগ, প্রভিডেন্ট ফান্ডসহ মিলবে যেসব সুবিধা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, সকাল ১০:৩১ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৪৭
Shares
প্রাণ গ্রুপে জনবল নিয়োগ, প্রভিডেন্ট ফান্ডসহ মিলবে যেসব সুবিধা

গ্রাফিক্স : টাইমস টুডে

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটির রিটেল বিজনেস বিভাগে ‘বিজনেস এক্সপানশন ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ১৬ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

পদের নাম: বিজনেস এক্সপানশন ম্যানেজার

বিভাগ: রিটেল বিজনেস

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: ঢাকা

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: ২৭ থেকে ৩৭ বছর  

বেতন: আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা: ৩ থেকে ৭ বছর

শিক্ষাগত যোগ্যতা

বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং, ম্যানেজমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের আর্থিক মডেলিং ও বিনিয়োগের ওপর আয় বিশ্লেষণে দক্ষ হতে হবে। পাশাপাশি এমএস এক্সেল, পাওয়ারপয়েন্ট ও ইআরপি সিস্টেম ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা

সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ থেকে সর্বোচ্চ ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।