...|...|...

জাতীয়

প্রথমবারের মতো বিদেশি মিশনপ্রধানদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৮:০৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৫
Shares
প্রথমবারের মতো বিদেশি মিশনপ্রধানদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশনপ্রধানদের নিয়ে প্রথমবারের মতো বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত ঘিরে উত্তেজনা এবং সাইবার সুরক্ষা আইন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরা হবে।

ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। একই সাথে সংশ্লিষ্ট ইস্যুগুলোতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার অবস্থান জানার চেষ্টা করবে সরকার।

এতে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীরও উপস্থিত থাকার কথা রয়েছে।

ব্রিফিংয়ে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও যুক্তরাজ্যের শীর্ষ কূটনীতিক অথবা তাদের প্রতিনিধিরা অংশ নেবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বিদেশি কূটনীতিকদের সাথে সরকারের অবস্থান তুলে ধরা এবং তাদের মতামত জানার উদ্দেশ্যেই এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।