...|...|...

খেলা

পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়াকে হারাল ব্রাজিল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৪
Shares
পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়াকে হারাল ব্রাজিল

প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পিছিয়ে থেকেও দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখে ৪–২ গোলের জয় ছিনিয়ে নিয়েছে ব্রাজিল। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কুইনসল্যান্ডের সানকর্প স্টেডিয়ামে নাটকীয়তায় ভরপুর এক লড়াইয়ে সকারুদের পরাস্ত করে সেলেসাওরা।

ম্যাচের ৩ মিনিটেই গ্যাব্রিয়েল বোনতেম্পোর পাস থেকে ডান পায়ের বাঁকানো শটে ব্রাজিলকে এগিয়ে নেন ভ্যান্ডারসন। তবে ব্রাজিলের ধারাবাহিক সুযোগ মিসের সুযোগে ২৮ মিনিটে ম্যাচে সমতা ফেরান অস্ট্রেলিয়ান ডিফেন্ডার আলেসান্দ্রো কিরকাটি।

এর ৫ মিনিট পর ৩৩ মিনিটে কনর মেটকালফের গোলে উল্টো ২-১ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথমার্ধের শেষ মুহূর্তে ৪৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান রাফিনিয়া।

বিরতির পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে এনদ্রিকের সহায়তায় বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করে ব্রুনো গিমারেস ব্রাজিলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ৮০ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলের চতুর্থ ও জয়সূচক গোলটি আদায় করে নেন ভিনিসিয়ুস জুনিয়র।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ২৫ সেপ্টেম্বর ১–১ ড্রয়ের পর এবার জয় নিয়ে মাঠ ছাড়ল সেলেসাওরা। আন্তর্জাতিক ফুটবলে দল দুটির ১০ মুখোমুখি লড়াইয়ে এটি ব্রাজিলের সপ্তম জয়। এই ফিফা উইন্ডোতে ব্রাজিলের পরবর্তী ম্যাচ ভারতের বিরুদ্ধে। আগামী ৩ অক্টোবর কলকাতায় প্রথমবারের মতো মুখোমুখি হবে ব্রাজিল ও ভারত।