...|...|...

জাতীয়

পারস্পরিক মর্যাদার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক গড়ে উঠবে: চিফ হুইপ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:২০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৫৭
Shares
পারস্পরিক মর্যাদার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক গড়ে উঠবে: চিফ হুইপ

চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ছবি: সংগৃহীত

পারস্পরিক সম্মান, মর্যাদা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার ( সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মন্তব্য করেন তিনি।

নুরুল ইসলাম মনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা কোন প্রতিবেশীকে ইগনোর করি না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেনসবার আগে বাংলাদেশ আমরা বাংলাদেশকে গুরুত্ব দিয়ে যার সাথে যেভাবে সম্পর্ক তৈরি করা সম্ভব সেটা আমরা করব।

এসময় দুদেশের মধ্যে সম্পর্ক নিয়ে চিফ হুইপ বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক মর্যাদার ভিত্তিতে বজায় রাখা হবে।

নুরুল ইসলাম মনি বলেন, গত ১৬-১৭ বছর যারা দেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে, গুম-খুন করেছে এমন অনেকেই ভারতে পালিয়ে গেছে। ভারতের কাছে প্রত্যাশা করব কোন অপরাধীকে তারা যেনো আশ্রয়-প্রশ্রয় না দেয়।

এসময় ভারত বাংলাদেশের কল্যাণ চাইলে যারা এদেশের গণতন্ত্র মানবাধিকার ধ্বংস করেছে তাদের জায়গা দেবে না বলেও উল্লেখ করেন তিনি।