...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা আলোচনা

পাকিস্তান সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, রাত ৯:৩২
Shares
পাকিস্তান সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের ‘কূটনৈতিক ও মধ্যস্থতা প্রচেষ্টা’ নিয়ে আলোচনা করতে ইসলামাবাদে সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

সোমবার (৫ অক্টোবর) জাতিসংঘ জানিয়েছে, চলতি সপ্তাহেই তিনি এই সফরে পাকিস্তান পৌঁছাবেন। খবর আল জাজিরার।

জাতিসংঘের মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে গুতেরেসের। সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারসহ শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সফরটি দুই দেশের মধ্যে আলোচনাকে এগিয়ে নিতে ইসলামাবাদের গঠনমূলক ভূমিকা নিয়ে আলোচনার একটি বড় সুযোগ তৈরি করবে।

উল্লেখ্য, এর আগে সর্বনাশা বন্যার প্রেক্ষাপটে ২০২২ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিলেন জাতিসংঘের বর্তমান প্রধান আন্তোনিও গুতেরেস।