...|...|...

রাজধানী

পল্লবীতে যাত্রীবাহী বাসে আগুন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:২০ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৩৫
Shares
পল্লবীতে যাত্রীবাহী বাসে আগুন

পল্লবীতে যাত্রীবাহী বাসে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে পল্লবী থানার সিরামিক রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, ভারী বৃষ্টির মধ্যেই সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পরিস্থান পরিবহনের বাসটিতে আগুন জ্বলছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সোয়া ৭টার দিকে বৃষ্টির মধ্যে পার্কিং করা একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির কয়েকটি আসন পুড়ে গেছে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে তার সাবেক চালক ফোন করে বাসটিতে আগুন লাগার বিষয়টি জানান। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৮৭০৩। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বাসটি পুড়ে থাকতে দেখেন।

ঘটনার বিষয়ে থানায় মামলা করা হয়েছে কি না জানতে চাইলে মহিতুল ইসলাম বলেন, এখন পর্যন্ত তিনি কোনো মামলা করেননি।