...|...|...

বিশ্ব

নেপালে বন্যায় নিহত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:১৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২২
Shares
নেপালে বন্যায় নিহত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

ছবি: সংগৃহীত

চীন-নেপাল সীমান্তে আঘাত হানা প্রলয়ংকরী বন্যায় নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে এখনো ৫ হাজার ৮৩ জন মানুষ নিখোঁজ রয়েছেন।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে এই বন্যায় ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৫৪১ জন নিখোঁজ রয়েছেন। ফলে গত ২৬ আগস্ট ঘটে যাওয়া হিমবাহ ও পাহাড় ধসের এই দুর্যোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৮ জনে এবং নিখোঁজের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬২৪ জনে পৌঁছেছে।

হিমালয় পর্বতমালায় ট্রেকিংয়ে যাওয়া পর্যটক এবং তিব্বতে অবস্থিত হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান কৈলাশ পর্বত দর্শনে যাওয়া তীর্থযাত্রীসহ ৮০০ জনেরও বেশি বিদেশি নাগরিক এখনও নিখোঁজ রয়েছেন।

এর বাইরে ভারতের বিভিন্ন নদীর পানি থেকেও অন্তত ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে, যেগুলোকে নেপাল থেকে ভেসে এসেছে বলে অনুমান করছেন কর্মকর্তারা। তবে এই লাশগুলোকে উল্লিখিত নিহতের পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি।