...|...|...

বিশ্ব

নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় পর্যটক নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪৭
Shares
নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় পর্যটক নিহত

ছবি: সংগৃহীত

নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে এক ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম আনাদোলু জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সোলুখুম্বু জেলার ফেরিচে হেলিপ্যাডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টার দুটি ফিশটেইল এয়ার ও এয়ার ডাইনেস্টি পরিচালনা করছিল। অবতরণের সময় হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হয়।

নিহত ব্যক্তি ফিশটেইল এয়ারের হেলিকপ্টারে থাকা ৪৭ বছর বয়সী এক ভারতীয় পর্যটক। এ ঘটনায় নিউজিল্যান্ডের এক যাত্রী এবং নেপালি এক পাইলট আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু হয়। তবে কী কারণে হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।