...|...|...

সোশ্যাল মিডিয়া

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, রাত ২:০১ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, রাত ২:০৬
Shares
নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম জ্যোতি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের বাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় ও ঘটনার বিস্তারিত বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।