...|...|...

বিশ্ব

নিষেধাজ্ঞার মুখেও ইরান দৃঢ় অবস্থানে রয়েছে: পেজেশকিয়ান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:২০
Shares
নিষেধাজ্ঞার মুখেও ইরান দৃঢ় অবস্থানে রয়েছে: পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘ভুল হিসাবের’ ভিত্তিতে আরোপিত নিষেধাজ্ঞার মুখেও ইরান দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের জনগণকে লক্ষ্যবস্তু করা যাবে—যারা এমনটা ভেবেছিল, তারা ভুল হিসাব করেছিল।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে আত্মনির্ভরশীল হওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে। তবে ইরান তার জনগণের ওপরই বিনিয়োগ করবে এবং নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখবে।

পেজেশকিয়ানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আঞ্চলিক দেশগুলোকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে এই ধারণা থেকে যে, ইরানের বর্তমান শাসনব্যবস্থা কয়েক দিনের মধ্যেই ধসে পড়বে।

তবে সেই হিসাব বাস্তবতার সঙ্গে মেলেনি উল্লেখ করে তিনি বলেন, আমেরিকান ও ইসরায়েলি হামলার মুখেও ইরানিরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতেও তারা দৃঢ় অবস্থানে থাকবে।

আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এ অঞ্চলের কোনো ‘পুলিশম্যান’ বা অভিভাবকের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।