...|...|...

ময়মনসিংহ

নিষিদ্ধ যুবলীগের মিছিলের পর এক ফাঁড়ির সব পুলিশ সদস্য বদলি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, রাত ১২:১৬ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৪৫
Shares
নিষিদ্ধ যুবলীগের মিছিলের পর এক ফাঁড়ির সব পুলিশ সদস্য বদলি

ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের পর নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়িতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ফাঁড়ির ইনচার্জসহ কর্মরত ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে জেলার বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহের পুলিশ সুপার মো. কামরুল হাসান।

পুলিশ সূত্র জানায়, গত ২১ থেকে ২৪ আগস্টের মধ্যে ফাঁড়ির ইনচার্জ, চারজন এসআই, পাঁচজন এএসআই ও ১৭ জন কনস্টেবলকে বদলি করা হয়। ফলে ফাঁড়িটিতে কর্মরত পুরো টিমই পরিবর্তন হয়েছে।

তবে পুলিশ সুপার জানিয়েছেন, এটি কোনো নির্দিষ্ট ঘটনার শাস্তিমূলক ব্যবস্থা নয়; বরং নিয়মিত বদলির অংশ হিসেবেই এই পরিবর্তন করা হয়েছে।

এর আগে ২১ আগস্ট সকালে নগরের গাঙ্গিনারপাড় এলাকায় যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় যুবলীগের অন্তত ২০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।