...|...|...

সারাদেশ

রাইস কুকার চালু করতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৩ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ১:০১
Shares
রাইস কুকার চালু করতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ছবি: সংগৃহীত

শেরপুরের নকলায় রাইস কুকারের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজিলা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে নকলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কায়দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজিলা স্থানীয় কৃষক নুরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ভাত রান্নার জন্য রাইস কুকারের সুইচ দিতে গিয়ে ফজিলা বেগম। এ সময় ভুলবশত সুইচের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পর্শ হন। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর চিকিৎসক রাফিয়া তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, নিহত ফজিলা বেগমের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে এবং নকলা থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।