...|...|...

জাতীয়

একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, রাত ৮:১৪
Shares
একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

ছবি: সংগৃহীত

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে আটজন এবং অন্যটিতে ছয়জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন-

১. মুহাম্মদ সাইফুল ইসলাম: পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে বদলি করে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পদায়ন করা হয়েছে।

২. এ.এইচ.এম. শাহাদাত হোসাইন, পিপিএম (বার): পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে বদলি করে পুলিশ সুপার হিসেবে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পদায়ন করা হয়েছে।

৩. মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম: পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে বদলি করে বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডিতে পদায়ন করা হয়েছে।

৪. মো. সজীব খান: সিআইডি থেকে বদলি করে পুলিশ সুপার হিসেবে স্পেশাল রেসপন্স ইউনিটে (এসআরইউ) পদায়ন করা হয়েছে।

৫. মো. মিজানুর রহমান: বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা থেকে বদলি করে উপপুলিশ কমিশনার হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) পদায়ন করা হয়েছে।

৬. মাকসুদা খাতুন: বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা থেকে বদলি করে পুলিশ সুপার হিসেবে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে।

৭. মোহাম্মদ মনিরুজ্জামান, পিপিএম-সেবা: বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা থেকে বদলি করে পুলিশ সুপার হিসেবে নৌপুলিশে পদায়ন করা হয়েছে।

৮. মো. রবিউল ইসলাম, পিএসসি: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে বদলি করে বিশেষ পুলিশ সুপার হিসেবে এসবি, ঢাকায় পদায়ন করা হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, যুগ্মপুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা হলেন-

১. মো. মোয়াজ্জেম হোসেন: ডিআইজি, এসবি, ঢাকা থেকে বদলি করে ডিআইজি হিসেবে এপিবিএনে পদায়ন করা হয়েছে।

২. মো. সাজ্জাদুর রহমান: পুলিশ কমিশনার (ডিআইজি), খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) থেকে বদলি করে ডিআইজি হিসেবে সিআইডিতে পদায়ন করা হয়েছে।

৩. মো. আসফিকুজ্জামান আকতার: যুগ্মপুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা থেকে বদলি করে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে কেএমপি, খুলনায় পদায়ন করা হয়েছে।

৪. মো. নাজিমুল হক: অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্টগ্রাম থেকে বদলি করে কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) হিসেবে আরআরএফ, সিলেটে পদায়ন করা হয়েছে।

৫. মুনশী শাহাবুদ্দীন: যুগ্মপুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা থেকে বদলি করে অতিরিক্ত ডিআইজি হিসেবে রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্টগ্রামে পদায়ন করা হয়েছে।

৬. মো. কামরুল ইসলাম: অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার), এসবি, ঢাকা থেকে বদলি করে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে আরপিএমপি, রংপুরে পদায়ন করা হয়েছে।

দুটি পৃথক প্রজ্ঞাপনে মোট ১৪ কর্মকর্তার বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।