...|...|...

রাজনীতি

সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের পর্দা করে আসতে হবে: ফয়জুল করিম

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:২০ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:২৫
Shares
সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের পর্দা করে আসতে হবে: ফয়জুল করিম

নারী সাংবাদিকদের পর্দা করে সংবাদ সম্মেলনে আসতে বললেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ ফয়জুল করিম। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘হেবা আইনে বিতর্কিত সংশোধন;শরীয়াহ প্রশ্ন ও আমাদের অবস্থান শীর্ক সংবাদ সম্মেলনে টাইমস টুডের নারী সাংবাদিক শিউলি আক্তারকে উদ্দেশ্য করে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নারী সাংবাদিকদের পর্দা করে আসবে। আমি মনে করি, যদি টকশো করে তাহলে অবশ্যই শরীয়াহ অনুযায়ী তাকে (নারী সাংবাদিককে) করতে হবে।

তিনি আরও বলেন, এখানে নারী সাংবাদিক থাকার অনুমতি নেই। নারী সংবাদিকরা এখানে উপস্থিত থাকতে পারবেন না।

সম্মেলনে শিউলি আক্তার তাকে প্রশ্ন করলে তিনি প্রশ্নের উত্তর না দিয়ে তাকে সামনের আসনে ছেড়ে পেছনের আসনে বসতে বলেন।

এ প্রসঙ্গে পুরুষ সাংবাদিকরা সম্মেলনে নারীদের সাংবাদিকদের উপস্থিত নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি বলছি না নারীরা সাংবাদিকতা করতে পাবে না। তবে অবশ্যই তাকে পর্দা করতে হবে। সে যদি শরীয়াহ না মানে তাহলে আমাকে অবশ্যই শরীয়াহ পালন করার সুযোগ করে দিতে হবে।